Posts

Showing posts from May, 2019
আমার হাতে একটা ভালো পাত্র এসেছে, বিসিএস ক্যাডার৷ মাত্রই চাকরি পেয়ে বিয়ের বাজারে নেমেছে দামি থলে হাতে। ভালো ফ্যামিলির মেয়ে খুজছে, সাথে শিক্ষিতা ও সুন্দরী। পাত্রের খোজ এনেছে আমার আম্মু। আম্মুর বান্ধবীর ভাইয়ের ছেলে সে। নাম সিয়াম। উচা লম্বা, দেখতে শুনতেও খারাপ না। আম্মু খেতে বসে আমাকে বললেন, ভালো কোনো মেয়ের খোজ থাকলে আমি যেন তাকে জানাই৷ আমার ভার্সিটির কেউ আছে কিনা, অথবা বন্ধুদের বোন। আমি অনেকক্ষণ চিন্তাভাবনা করার পর মনে মনে যে মেয়েটাকে ঠিক করলাম, সে একদম পারফেক্ট। অন্তত একজন বিসিএস ক্যাডার পাত্রের জন্য তো অবশ্যই৷ পড়ছে একটা নামকরা পাবলিক ভার্সিটিতে, অসম্ভব সুন্দরী। লম্বায় ৫ ফুট ৫ ইঞ্চি। মেয়ের বাবা শিক্ষা মন্ত্রনালয়ের বড় কর্মকর্তা হিসাবে রিটায়ার্ড করেছেন বছরখানেক হলো। এক ভাই ডাক্তার, আরেক ভাই সুপ্রিম কোর্টের উকিল। মেয়ের নাম বিন্তি। এটা ডাকনাম, ভালো নাম ফারহিন নাহার৷ মেয়ের বাসা থেকে আপাতত বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা হচ্ছে না, কিন্তু আমি শিওর বিসিএস ক্যাডার পাত্র হলে তারা অবশ্যই রাজি হবে। আগের জামানায় রাজকুমারদের যেমন কোনো বাবা মেয়ে দিতে অরাজি হতো না, তেমনি এই জামানার রাজকুমার হলো বিসিএস ক্য...
মেয়ে পটানোর পদ্ধতি।  . প্রথমেই আপনাকে বলে রাখি এই টিউটোরিয়াল শুধুমাত্র ফেসবুকে পরিচিত কোনো মেয়েকে পটাতেই কাজে আসবে। বাস্তব লাইফে পরিচিত কোনো মেয়েকে পটানোর জন্য কি করতে হবে সেটা আমরা পরবর্তীতে কোনো পোস্টের মাধ্যমে জানাবো, কিন্তু এই পদ্ধতিটি শুধুমাত্রই ফেসবুক থেকে পরিচিত মেয়ের জন্য। তো এখন যে মেয়েটি আপনার ক্রাশ তার সাথে আপনার মোট ৫ ধরনের পরিস্থিতি হতে পারে।  . এক, ফ্রেন্ডলিস্টে আছে, কিন্তু কখনো কথা হয়নি। দুই, মাঝে মাঝে তার সাথে কথা হয়। তবে সেটা শুধুই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিন. তার সাথে আপনি খুবই ক্লোজ৷ সারাদিন প্রচুর আড্ডা হয়। বলা চলে বেস্ট ফ্রেন্ড টাইপ। চার. দুই একবার আপনি তাকে নক দিয়েছেন কিন্তু কথা তেমন আগাতে পারেনি৷ সে বেশি আগ্রহী না আপনার প্রতি। পাঁচ. আপনি মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। সোজা ইংরেজিতে ইগনোর করে। . তো প্রথমেই আপনাকে ডিসাইড করতে হবে এই ৫ পরিস্থিতির মধ্যে আপনার সাথে আপনার ক্রাশের কোনটি চলছে? তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো। যদি এর মধ্যে একটাও না মিলে তবে সেটা কমেন্টবক্সে আমাদেরকে জানান। পরবর্তীতে সেবিষয়ে আমরা আপনাকে পরামর্শ দিব।  ...
কোনো এক বিচিত্র কারণে আমার বউএর ধারণা কোনো ছেলে এবং মেয়ের মধ্যে পারস্পারিক হাত ধরা, চুমু খাওয়া এবং সেক্স করা খুবই বাজে ও জঘন্য ব্যাপার। এককথায় পাপ, কঠিন পাপ। শুধুমাত্র খারাপ মেয়েরাই এসব করে, ভালো মেয়েরা কোনোদিন করেনা। আর এই থিওরি যে শুধুমাত্র বিয়ের আগে প্রযোজ্য তা না, বিয়ের পরেও প্রযোজ্য।  . বাসর রাতে আমি হাত ধরতে গেলে বউ ঝটকা দিয়ে সরে গেলো। বললো, 'সোহাইল, এসব না প্লিজ।' আমি ভাবলাম, মাত্র বিয়ে হলো। এখনি এসব করা ঠিকও না। তাকে টাইম দেয়া উচিত।  সুতরাং সেদিনের মত আমি হাত ধরা থেকে বিরত থাকলাম। সারারাত গল্প করলাম, একজন আরেকজনের সম্পর্কে জানলাম, আমি ওকে পয়সা গায়েব করে দেয়ার ম্যাজিকটা দেখালাম, ও আমাকে, 'ভালোবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে' গানটা গেয়ে শোনালো। অপূর্ব কণ্ঠ।  রিয়েলাইজ করলাম, আমি আসলেই ভীষণ লাকি! . আরো কয়েকদিন আমি ওকে স্পর্শ করার চেষ্টা করলাম না। বেচারি আরেকটু ইজি হোক। একজন আরেকজনকে আগে ভালোভাবে চিনি, বুঝি, পরিচিত হই। বউ হওয়ার আগে সূচি আমার বন্ধু হোক।  উল্লেখ্য, ওর নাম সূচি। . তো ফাইনালি বিয়ের এক সপ্তাহ পর আমি ওকে খুব আস্তে আস্তে...
আপনার বাবুর যত্নে করণীয়: জেনে নিন উপায়ঃ  . আমরা প্রায় প্রতিদিনই বিভিন্নজনের থেকে মেসেজ পাই যে তার বাবু খেতে চায় না, ঘুমাতে দেরি করে, বাবুর খুব রাগ, বাবু অসুস্থ, কি করবো? আমরা তাদের পরামর্শ দিয়েছি, শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখান, খেলনা কিনে দিন, পাতলা খিচুড়ি রান্না করে চামচ দিয়ে খাওয়ান, ইত্যাদি। কিন্তু কোনো বিশেষ কারণে এইসব পরামর্শ তাদের পছন্দ হয়নি৷ অনেকে প্রচন্ড রেগেও গেছে। একটা ঘটনা শেয়ার করি।  এক মেয়ে আমাদের মেসেজ দিয়েছিলো, 'আমার বাবু রাতে ঘুমাতে দেরি করে। আমি ঘুমালেও ও জেগে থাকে৷ কি করব?' আমরা রিপ্লাই দিয়েছিলাম, 'বাবুকে কোলে নিয়ে বুকের দুধ দিন, আর আস্তে আস্তে পিঠে হাত বোলান।' সেই মেয়ে রেগে গিয়ে আমাদেরকে, 'কুত্তার বাচ্চা, সাইকো, অশ্লীল, ঘরে মা বোন নেই? ইত্যাদি গালি দেয়। আরো বলে, আমি বিয়ের আগে এসব পছন্দ করিনা। এমনকি আমার বাবুকে চুমুও খেতে দিইনি৷ শুধু হাত ধরা এলাউ করেছি।' এগুলা বলে ব্লক করে দেয়। . তখন কিঞ্চিৎ খটকা লাগে৷ কুছ তো গড়বড় হ্যায়। বাংলাদেশে বিয়ের আগেই বাবু? তার আবার বুকের দুধ খাওয়া এলাউ না? শুধু হাত ধরা? এ কেমন বাবু? কি এমন রহস্য লুকিয়ে আছে এর পেছন...
প্রথম যেদিন রাত সাড়ে তিনটায় আমার গার্লফ্রেন্ড আমাকে বলে, গোসল করে আসলাম মাত্রই, সত্যি বলতে তখন আমার সামান্য খটকা লেগেছিলো। এতো রাতে কে গোসল করে? কেন করে? তার পরেরদিন ভোর চারটায় তাকে অনলাইনে দেখে জিজ্ঞেস করলাম, 'কি করো?' সে বললো, 'গোসল করে এসে বসে বসে চুল শুকাচ্ছি।' তার পরদিন আবার দেখি ফজরের আজানের আগে অনলাইনে। দেখেই বুঝছি কি কাহিনী। জিগাইছি, 'আজও গোসল করলা?' সে লাজুক হাসির ইমো দিয়ে বললো, 'উহু, এখনো করিনি। যাচ্ছি এখন।' আমি মনে মনে নিজেকে বুঝালাম, যে গরম পড়তেছে আজকাল। আমারই রাতবেরাতে গোসল করতে ইচ্ছা করে। অথবা হয়তো ওদের বাসায় পানি থাকেনা দিনের বেলা। এজন্য কষ্ট করে এতো গভীর রাতে গোসল করা লাগতেছে। আহারে, বেচারী! . এতো গেল রাতের টেনশন৷ দিনেও আছে। আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ুয়া গার্লফ্রেন্ড, যে কিনা ড্যাডিস প্রিন্সেস আর মাম্মিস লিটল এঞ্জেল, সে কেন তিনবেলা বাসায় রান্না করে? তাও ভাত, তরকারি, সবজি, ডাল, সবকিছু৷ ডেইলি ডেইলি বলে, 'বাসায় মেহমান এসেছে আজ অনেক পদ রান্না করতে হবে। তোমার সাথে গল্প করার টাইম নাই।' রান্না করে মেসেঞ্জারে ছবিও দেয়। দেখেই বোঝ...
যখন মেয়েপক্ষ এসে জমজ ভাইয়ের একজনকে রিজেক্ট করে দেয়- অন্য ভাইয়ের বউঃ আপা নিয়ে যান, ঠকবেন না। আমি নিজে সেম জিনিস একটা ইউজ করতেছি৷ খুব কমফোর্টেবল। . যখন আমি কালো বলে ক্রাশ আমার সাথে রিলেশনে যেতে চায় না- আমিঃ আরেহ আপনি ফর্সা তো। কালো রঙে আপনাকে মানাবে ভালো। . যখন ৫ হাজার টাকা শপিং করে দেয়ার পরও গার্লফ্রেন্ড কিছু দিতে রাজি হয় না। বয়ফ্রেন্ডঃ লাস্ট একটা চুমু দিয়ে যান। বিশ্বাস করেন আপা আমার খালি এই চুমুটাই লাভ থাকবে। . যখন মেয়েকে বিসিএস ক্যাডার ছেলে পছন্দ করেনা কারণ মেয়ে বেশি চিকণ- মেয়ের মাঃ ভাই নিয়ে যান। জাস্ট একসপ্তাহ ইউজ করলেই দেখবেন মোটা হয়ে গেছে। . যখন ক্রাশ মনে করে সব ছেলেই এক- আমিঃ আপা পুরো মার্কেটে ঘুরেও আরেকটা পাবেন না। এটা ওয়ান পিস! . বাসর রাতের পরদিন সকালে নতুন বউ যখন জামাইকে দেখে- বউঃ ধুর, এটা এখন কেমন যেন লাগতেছে৷ এর আগে অন্য আরেকটা ছেলে যেটা দেখছিলাম ঐটাই মেবি ভালো ছিলো। . যখন ক্রাশ বলে, এই রিলেশন কখনোই টিকবে না। আমিঃ আপা একবার ট্রাই করেই দেখেন৷ লাইফটাইম গ্যারান্টি। রিলেশনের কিছু হলে জুতা আপনার গাল আমার। . যখন প্রেমিকার বাবা চৌধুরী সাহেব ৫ লাখ টাকায় মেয়ের ভাল...